শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ইদের ছুটি শেষে কর্মব্যস্ততা শুরু

নিজস্ব প্রতিবেদক ২৪ মার্চ ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৪ মার্চ ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
ইদের ছুটি শেষে কর্মব্যস্ততা শুরু

এবারের ইদুল ফিতরে ছিল দীর্ঘ ছুটি। আর এই ছুটি নিয়ে সন্তুষ্ট ছিলেন কর্মজীবিরা মানুষরা। ছুটি শেষে খুলেছে অফিস ও আদালত। আপনজনদের সঙ্গে সময় কাটিয়ে শুরু হয়েছে ফেরার তোড়জোড়। পবিত্র ইদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।


সকাল ৯টায় শুরু হয় শেষ হয় বিকেল ৫টায় পর্যন্ত। ফিরেছে রোজার আগের নিয়মে। এর আগে শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতর। ইদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল।


ইদে শেকড়ের টানে গ্রামের বাড়ি যাওয়ার আগ্রহ থাকে বেশি মানুষের। তবে এবারের ছুটি থাকায় গ্রামে স্বজনদের কাছে ছুটে যান ইদের আনন্দ ভাগাভাগি করতে। দূরের জেলাগুলোয় যাদের বাড়ি, তাদের অনেকে বাড়ি যাননি। কেউ কেউ পরিবার ছাড়া একাই ইদ করেছেন। আবার তেল সংকটের কারণে ভোগান্তির জন্য অনেকে ইদ করতে যাননি। 


রাজশাহী মহানগরীর রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, মঙ্গলবার থেকে অফিস খোলা শুরু হলেও সড়কগুলো এখনো চিরচেনা ব্যস্ত রূপ ধারণ করেনি। রাজশাহীর বাইরে যাওয়া লোকজন দ্রুত ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। তাই নগরজীবনও দুই-এক দিনের মধ্যে আগের মতো ব্যস্ত হয়ে উঠবে বলে ধারণা করা যাচ্ছে। তবে বেশিরভাগ চাকরিজীবীকে মঙ্গলবার যথাসময়ে অফিস করতে দেখা গেছে।


ব্যাংক কর্মকর্তা আব্দুস সবুর খান বলেন, ৮০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিস করছেন। ২০ শতাংশ কর্মী অর্জিত ছুটি থেকে দুদিন বাড়তি ছুটি নিয়েছেন। এবার ইদের আগেও ব্যাংক খোলা রাখতে হয়েছিল। তাই আমরা ছুটি কম পেয়েছি। তবে আশা করা যায়, আগামী সপ্তাহ থেকে শতভাগ কর্মী উপস্থিত থাকবেন। 


সাউথ ইস্ট ব্যাংকের কার্ড বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা লায়লা পারভীন প্রথম আলোকে জানান, ইদের ছুটি কম 


তবে ইদের পর অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।


ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে এ সপ্তাহ কেটে যাবে। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে। পবিত্র ইদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ১৯-২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে রাজশাহী এডিটরস ফোরাম। তাদের ছুটিও শেষ হয়েছে সোমবার। মঙ্গলবার থেকে অফিস শুরু হয়েছে।