দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারকে সহযোগিতার আশ্বাস সাবেক অতিরিক্ত সচিবের
দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজশাহী কোর্ট সংলগ্ন দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে পাঠকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।
পাঠকদের নিয়ে পাঠাগার সভাপতি সেলিম মনোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।
সভায় বক্তব্য দেন পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পাঠাগারের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট মোখলেসুর রহমান মুকুল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল গফুর, পাঠাগারের তত্বাবধায়ক সাইদুর রহমান, শাহাদাত হোসেন, আফজাল হোসেন স্বপন, রবিউল ইসলাম রবি প্রমুখ।
সভায় প্রধান অতিথি পাঠাগারের পাঠক সমাবেশ, বই সংগ্রহ, স্থানীয় ব্যক্তিবর্গের সম্পৃক্ততা সর্বোপরি পাঠাগারের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আগামী দিনে পাঠাগারে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং বেশ কিছু মুল্যবান বই পাঠাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।