মহানন্দা নদীতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বায়িরাপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহিনুজ্জামান রামিম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রামিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বায়িরাপুর এলাকার কৃষিবিদ রোকোনুজ্জামান রোকনের ছেলে ও রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মহানন্দা নদীতে বাবা ও ছেলে গোসল করতে নেমে রামিম নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল সন্ধ্যার দিকে মাহিনুজ্জান রামিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরি দলের প্রধান মতিউর রহমান জানান, সন্ধ্যার দিকে মহানন্দায় নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার করে ডুবরি সজিব শেখ।