রবিবার, আগস্ট ২৩, ২০২৬

হামের প্রাদুর্ভাব: ইউনিসেফ থেকে ৪২১ কোটি টাকার টিকা সংগ্রহের উগ্যোগ

সোনার দেশ ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন স্বাস্থ্য
সোনার দেশ ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
হামের প্রাদুর্ভাব: ইউনিসেফ থেকে ৪২১ কোটি টাকার টিকা সংগ্রহের উগ্যোগ
সংগৃহীত ছবি

দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়া অন্যন্যা রোগ-বালাইও ছড়িয়ে পড়ছে। এসব রোগের প্রতিষেধকের মোট চাহিদার অর্ধেক সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং বাকি অর্ধেক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। এরই আলোকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে ৪২১ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকার প্রতিষেধক ক্রয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।


সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের মাঠ পর্যায়ে ইপিআই ভ্যাকসিন নিরবিচ্ছিন্ন ভাবে সরবরাহ নিশ্চিত করার জন্য ইউনিসেফ-এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় করা হবে। সরাসরি ক্রয়ের অনুমোদনের জন্য একটি প্রস্তাব মঙ্গলবার (৭ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠানো হবে বলে সূত্র জানিয়েছে।


নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ইপিআই কর্মসূচির মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবায় নিরবচ্ছিন্নভাবে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক ইউনিসেফে-এর মাধ্যমে ৫০ শতাংশ ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং অবশিষ্ট ৫০ শতাংশ ভ্যাকসিন উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয় করা হবে।  


তথ্যসূত্র: বাংলানিউজ