জয়পুরহাটে গ্যাস বিক্রয়ের লাইন্সেস না থাকায় ১০ হাজার টাকা জরিমানা
র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল ৮ এপ্রিল বেলা সাড়ে ৫টা হতে ৭ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপাওে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ধারা ৩৮ মূলে মামলা করা হয়েছে। মামলা নম্বর- ৭৩, তারিখ-০৮/০৪/২০২৬।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এর গ্যাস সিলিন্ডার বিক্রয়ের লাইন্সেস না থাকায় থানার গুলশান মোড় এবং খঞ্জনপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকান যথাক্রমে মালিক/ ম্যানেজার মোঃ জহুরুল (৪০) পিতা- আঃ রাজ্জাক, সাং-খঞ্জনপুর, থানা-সদর, জেলা-জয়পুরহাট‘কে ৫,০০০/-টাকা এবং মামলা নম্বর-৭৩, তারিখ-০৮/০৪/২০২৬ খ্রিঃ ধারা- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ মূলে মালিক/ম্যানেজার মোঃ আনিছুর (৫০) পিতা-হারুনুর রশিদ, সাং-হারাইল, থানা-সদর, জেলা- জয়পুরহাট কে ৫,০০০/-টাকাসহ সর্বমোট (৫০০০+৫০০০) = ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করে জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়।