কেশরহাটের ফুলশো উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়
মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার ফুলশো উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (৯ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান। সাবেক সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আবদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর খোন্দকার জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম, অধ্যাপক বাবলুর রহমান প্রমূখ।