মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে নাটোরে ক্যাবের মানববন্ধন

নাটোর প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে নাটোরে ক্যাবের মানববন্ধন

ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে শহরের কানাইখালী এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।


এতে বক্তব্য দেন, ক্যাব এর জেলা কমিটির সভাপতি শামীমা লাইজু নিলা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন, খালেদ বিন জালাল বাচ্চু প্রমুখ। এসময় বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি ও কারসাজির মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা দ্রুত বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।