নাটোরে গৃহবধুর মরদেহ উদ্ধার
নাটোরের নলডাঙ্গা থেকে খোদেজা বেগম ৫০ নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার লক্ষিকোল টুলটুলিপাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। ভিকটিম খোদেজা একই গ্রামের ঠাকুর লক্ষিকোল টুলটুলিপাড়ার নুর আলম এর স্ত্রী। পরিবারের দাবি খোদেজাকে হত্যা করা হয়েছে। এমনকি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি তার গলায় কোমরে হাতে এবং কপালের পাশেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, এলাকাবাসীর খবরে পুলিশ লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রামে গিয়ে খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত শেষে বলা যাবে।