মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ এপ্রিল ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ এপ্রিল ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগর ভবনে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদিকুজ্জামান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা ইউনিটের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম প্রমুখ।