রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ এপ্রিল ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ এপ্রিল ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
জেলা পরিষদ প্রশাসককে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির শুভেচ্ছা

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।


মুক্তিযোদ্ধা প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, দক্ষ নেতৃত্বে রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।


প্রশাসক অ্যাড. এরশাদ আলী ঈশা শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের জন্য পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং তাদের কল্যাণে কাজ করা নৈতিক দায়িত্ব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।


সাক্ষাৎকালে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সাদিকুজ্জামানসহ বিভিন্ন  মুক্তিযোদ্ধারা  উপস্থিত ছিলেন।