রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

রাজশাহী আসছেন দুই মন্ত্রী

তথ্যবিবরণী ০৯ এপ্রিল ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ০৯ এপ্রিল ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
রাজশাহী আসছেন দুই মন্ত্রী

রাজশাহীতে সরকারি সফরে দুই মন্ত্রী আসছেন। এরমধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি শুক্রবার (১০ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি সন্ধ্যা সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছবেন। রাজশাহী সার্কিট হাউজে রাতযাপন করবেন। 


মন্ত্রী পরদিন শনিবার (১১ এপ্রিল) সকাল দশটায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায়  যোগদান করবেন। ওইদিন সন্ধ্যা পৌঁনে সাতটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।


এদিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি শনিবার (১১ এপ্রিল) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি সকাল আটটায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছবেন। মন্ত্রী ওইদিন সকাল নয়টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন করবেন। সকাল দশটায় রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং দুপুর বারোটায় রেশম উন্নয়ন বোর্ডের কারখানা পরিদর্শন করবেন। মন্ত্রী দুপুর দুইটায় সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন।