মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বদলগাছীতে স্ত্রীর হাতে বানানো রুটি আর খাওয়া হলো না ভ্যান চালকের

বদলগাছী প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৬ ১১:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
বদলগাছীতে স্ত্রীর হাতে বানানো রুটি আর খাওয়া হলো না ভ্যান চালকের

নওগাঁর বদলগাছীতে স্ত্রীর হাতে বানানো রুটি আর খাওয়া হলো না ভ্যান চালক মিঠু হোসেনের। কে বা কারা ঐ ভ্যান চালককে কুপিয়ে হত্যা করে ধান খেতে লাশ ফেলে পালিয়ে যায়। নৃশংস এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে উপজেলার জিয়া শিমুলিয়া এলাকায়। ভ্যান চালক মিঠু হোসেনের বাড়ি উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে। 


মিঠুর স্ত্রী নাসিমা সুলতানা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মিঠু তাকে নিয়ে পারসোমবাড়ি হাটে যায়। সেখানে চাল আর আটা কিনে স্ত্রীকে নিজ বাড়িতে নেমে দেয়। এ সময় বৈকুন্ঠপুর রাস্তায় ৪ জন লোক দাঁড়িয়ে ছিল তারমধ্যে একজন লোক ভ্যানে উঠে বদলগাছী যাওয়ার জন্য। স্ত্রীকে বলেছে তুমি রুটি বানাও আমি এসে খাবো। সে আসতে দেরি করায় আমরা ঘুমিয়ে পড়ি। রাত ২টার সময় পুলিশ এসে আমাকে ডেকে তোলে। সেখানে গিয়ে ভ্যানে রক্ত দেখে বুঝতে পারি আমার স্বামী আর নেই।


আর ফেরা হলো না বাড়ি ওই ভ্যান চালকের। ঘাতকরা তাকে খুন করে কেড়ে নিল প্রাণ। ঘটনার সময় আনুমানিক রাত ১০টা পার জিয়া শিমুলিয়া গ্রামের পাশে রাস্তার ধারে ধান খেতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে এসে লাশের ছুরতহাল রির্পোট করে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে স্ত্রী নাসিমা সুলতানা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অসিত কুমার পাল জানায়, পূর্ব শুক্রতা অথবা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে।