বুধবার, মে ০৬, ২০২৬

ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুলের জানাজায় রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ১০ এপ্রিল ২০২৬ ১১:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ এপ্রিল ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুলের জানাজায় রাসিক প্রশাসক

শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুম্মা হড়গ্রাম নতুনপাড়া ইদগাহে নগরীর ০১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ এর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। নাযাজা নামাজের পূর্বে তিনি রাজনীতিতে মরহুম শহিদুল আলমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


উল্লেখ্য, নগরীর ০১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ ০৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।