রাজশাহী মহানগর মহিলা দলের পুনর্মিলনী
রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ এপ্রিল) রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী ও মুক্তার হোসেন মুক্তার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, ক্রীড়া সম্পাদক বিথিসহ বিভিন্ন ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীবৃন্দ।
পূর্ণমিলনী অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। এতে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের কার্যপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।