বুধবার, মে ০৬, ২০২৬

‘সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি ১০ এপ্রিল ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ এপ্রিল ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
‘সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে ‘সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে সম্মানীত অতিথি থেকে বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তবে পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার এসে দেশকে পিছিয়ে দেয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিগত সরকারকে বিদায় করা হয়েছে।


তিনি আরও বলেন, আমি যেমন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা, তেমনি আপনাদের সঙ্গে সাম্প্রতিক আন্দোলনেও জুলাই যুদ্ধ ছিলাম আমিও। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও আমি একই সময়ে আহত হয়েছিলাম।


অনুষ্ঠানে তিনি ‘সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩’ ব্যাচের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা দলবদ্ধভাবে থাকবেন এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াবেন। তিনি এই আয়োজনকে মনোমুগ্ধকর উল্লেখ করে সকলকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দোয়া করার আহ্বান জানান।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন। প্রধানমন্ত্রী আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছি।


এছাড়াও উপস্থিত ছিলেন ‘সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩’-এর কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খন্দকার আখতারুজ্জামান সুমন, সদস্য সচিব আবু সামা খান সাম্মুসহ অন্যান্য সদস্যবৃন্দ।