প্রগতির মে দিবস সংখ্যার সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে নগরীর রানী বাজার নির্বাচিত বই বিপনন কেন্দ্রে সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য আবদুল লতিফ চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, তাপস মজুমদার, অধ্যাপক দিপালী রানী সরকার, মুক্তি সাহা,অধ্যাপক অসিত সাহা, কবি নাজিম খোকন, রবিউল ইসলাম সানী, কবি জাকির হোসেন, কবি বিজাহান অপু,কবি সুফিয়া ডেইজি, লেখক গবেষক ঈমরান হাসান, শ্রাবন্তী সাহা, সৈকত কর্মকার, মৌবন আক্তার তুলির,লেখক এসএম মাহাবুব আলম সহ প্রমুখ।
সভায় ২২ জন কবি তাদের লেখা পাঠ ও আবৃত্তি করেন। মে দিবস সংখ্যা আগামী ১ মে দিবস সংখ্যা প্রকাশিত হয়।