মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বেকারি ব্যবসায়ী গিয়াসুল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ১০ এপ্রিল ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১০ এপ্রিল ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
বেকারি ব্যবসায়ী গিয়াসুল হকের ইন্তেকাল

রাজশাহী নগরীর বেকারি ব্যবসায়ী গিয়াসুল হক মারা গেছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ যোহর উপশহর মডেল মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সপুর গোরস্থানে দাফন করা হয়।