রেশম কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন আরেক উপদেষ্টা রেহান আসিফ আসাদ
প্রধানমন্ত্রীর এই দুই উপদেষ্টা কারখানা পরিদর্শন করেন। সকল ইউনিটের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ উপদেষ্টাদের কারখানার বর্তমান অবস্থা ও এর কার্যক্রম সম্পর্কে জানান।
রেশম কারখানায় উৎপাদিত ঐতিহ্যবাহী রাজশাহীর শতভাগ সিল্ক পণ্য গরদ কাপড়, পাঞ্জাবির কাপড়, মটকা সিল্ক, বলাকা সিল্ক শোরুমে অতি আগ্রহের সঙ্গে দেখেন ও পর্যবেক্ষণ করেন। উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজশাহী সিল্ক জিআই পণ্য। এ শিল্প বিশ্বব্যাপি সমাদৃত। ঐতিহ্যবাহী রেশম শিল্পের বাজারজাতকরণের সম্প্রসারণ প্রয়োজন। তবে আমাদের কাপড়ের ডিজাইন ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হবে।
পরিদর্শনকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) ও পরিচালক (উৎপাদন ও বিপণন) নাছিমা খাতুনসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।