রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন
সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

নাটোরের সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করেছেন যুবকরা।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় পৌরসভার চকসিংড়া শাহপাড়া মহল্লার রাস্তা জনগণের চলাচলের সুবিধার জন্য সংস্কার করেছে ৯নং ওয়ার্ড যুব সমাজ।

যুব সমাজের সভাপতি মো. লিটন হোসেনের নেতৃত্বে এতে অংশ নেয় রানা, সবুজ, মাহির, মাহিন, মোশাররফ, রনি, তামিম প্রমুখ।

লিটন হোসেন বলেন, আমাদের মহল্লার রাস্তার কিছু অংশ দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। আমরা যুবসমাজ নিজেদের অর্থায়নে তা সংস্কার করেছি। ভবিষ্যতে যেকোনো সামাজিক কাজে আমরা সবসময় থাকবো।

যুবসমাজ রাস্তা সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছে।