বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী সার্কিট হাউজে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও কুশল বিনিময় করেন রাসিক প্রশাসক। সাক্ষাৎকালে রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।