রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১১ এপ্রিল ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ এপ্রিল ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে কর্ণহার থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- কর্ণহার থানার বিলনেপালপাড়া ঘোষপুকুর গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩২) এবং বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. নাহিদ হাসান (৩০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কর্ণহার থানার বিলনেপালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আনোয়ারকে এবং গতকাল ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে নাহিদকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আনোয়ারের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নাহিদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি নাহিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৭ টি মাদক মামলা চলমান রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।