চাঁপাইনবাবগঞ্জে ২২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার
সিপিসি-১, র্যা ব-৫, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শান্তির মোড়ে অবস্থিত এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লি. এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উত্তর পাশ হতে ২২ (বাইশ) কেজি গাঁজাসহ মাদক কারবারী মো. মিরাজুল ইসলাম (২৬) নামের একজনকে আটক করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) ৪:০৫ ঘটিকার সময় র্যাব-৫ টহল দল ইজি বাইকের পিছনে দুই যাত্রী সিটের মাঝখানে দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় নষ্ট গুড়া চা পাতার মধ্যে ১১ টি করে ২২টি ব্যাগের মধ্যে গাজা পাওয়া যায়। এ সময় নষ্ট গুড়া চা-পাতা ৫০ কেজি, ১টি ইজিবাইক জব্দ করা হয়। ধৃত আসামী শিবগঞ্জ থানার উজিরপুরের কামাল উদ্দিনের ছেলে।