মোহনপুরে আলমগীর হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার বেলগাছি পাঠকক্লাব এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (এপ্রিল) দুপুর ১:৩০ ঘটিকায় র্যাব-৫ ও মোহনপুর থানা পুলিশের যৌথ আভিযানিক দল হত্যাকাণ্ডের আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃত প্রধান আসামী মো.মজিবর রহমান।
ঘটনা সূত্রে জানা যায়, অত্র মামলার ভিকটিম একজন ভ্যান চালক। সে প্রতিদিনের ন্যায় ১০ এপ্রিল ভোর বেলা ভ্যান নিয়ে বাহির হয়। ঘটনা তারিখ সকাল ৮ ঘটিকা সময় গ্রেফতাকৃত আসামী মো. মজিবর ও তার সহয়োগিকে নিয়ে তানোর কালিগঞ্জহাট থেকে মোহনপুর বেলগাছি গ্রামে আসে।
ভ্যান থেকে আসামীদের নামতে বলায় আসামীদের সহিত ভিকটিম আলমগীরের তর্ক বির্তক হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগি আসামী ভিকটিম আলমগীরকে নির্মমভাবে ইট ও বাশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনারপর আসামীরা আত্মগোপনে চলে যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।