শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বড়াইগ্রামে জিন্না হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

বড়াইগ্রাম প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
বড়াইগ্রামে জিন্না হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জিন্না হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বনপাড়া বাইপাস এলাকায় হাসপাতালের স্বাত্বাধিকারী ও কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ্র সভাপতিত্বে ও বড়াইগ্রাম সরকারী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক হারুন অর রশীদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ হাসপাতাল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। 


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনপাড়া জাহেদা হাসপাতালের স্বত্বাধিকারী ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, নাটোর জেলা বিএনপির সদস্য এ্যাড. আব্দুল কাদের মিয়া, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা প্রমুখ। উদ্বোধনী দিনে ৫৩ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। রোগী দেখেন ডা. কাজী জাফর আহমেদ, ডা. মারিয়া কিবতিয়াসহ ৮ জন চিকিৎসক।