শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ধামইরহাট প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ধামইরহাট কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষারর্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণের পূর্বে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, কেজি স্কুলের অধ্যক্ষ আব্দুল বারি, সহকারি শিক্ষক রবিউল হক টাইগার, আব্দুস ছামাদ প্রমূখ। 


অধ্যক্ষ আব্দুল বারি জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে, পরীক্ষার ফলাফলে কৃতি শিক্ষার্থীদের ক্রমানুসারে পুরস্কৃত করা হয় এবং ২০২৫ সালের ৫ম শ্রেণি উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের বিদায় পর্ব অনুষ্ঠিত হয়। ১৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।