রাবি অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মিলন অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের ৫ম দ্বিবার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এই সম্মিলন উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এম রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষক, বিআইডিএস-এর সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কামাল মুজেরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষক ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর মু. ইসমাইল হোসেন এবং রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। দিনব্যাপী এই সম্মিলনে প্রায় নয়শত জন এ্যলামনাস অংশগ্রহণ করে।