বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
শুক্রবার (১০ এপ্রিল) আনুমানিক রাত ৯:৪০ ঘটিকায় মাজারদিয়া বিওপি’র টহল দল গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার আইবাধ চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় Broncof-c সিরাপ এবং ১৫ বোতল ESKUF সিরাপ জব্দ উদ্ধার করে। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য রাজপাড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
একই দিনে রাত্রি আনুমানিক ১১ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল রাজশাহীর বোয়ালিয়া থানার বড় কুটিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় Choco সিরাপ এবং ১৬ বোতল Eskuf সিরাপ জব্দ করা হয়। এ সময় চোরাকারবারি পারিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বোয়ালিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।