রাজশাহী’র সীমান্তে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ
শনিবার (১১ এপ্রিল) আনুমানিক বেলা ২ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল রাজশাহীর দামকুড়া থানার হারুপাড়া তালতলা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
এ সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত ট্যাপেনটাডল ট্যাবলেট দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।