রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

রাজশাহী সীমান্তে মালিকবিহীন ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১২ এপ্রিল ২০২৬ ০২:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ এপ্রিল ২০২৬ ০২:১৪ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে মালিকবিহীন ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। শনিবার ( ১১ এপ্রিল) আনুমানিক ২০১০ ঘটিকায় মাজারদিয়া বিওপি’র টহল দল নিয়মিত টহল চলাকালীন সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন আইবাধ চর নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে গমন করলে পথিমধ্যে পদ্মা নদীর পাড়ে সন্দেহজনক একটি টিনের ডোঙ্গা দেখতে পায়। বিজিবি’র আভিযানিক দল উক্ত টিনের ডোঙ্গাটি তল্লাশী করলে ডোঙ্গার ভিতরে একটি ব্যাগ হতে ৩২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত টিনের ডোঙ্গা ও ট্যাপেনটাডল ট্যাপেনটাডল রাজপাড়া থানায় জমা দেয়া হয়েছে।

এছাড়াও একই দিনে রাত্রি আনুমানিক ২৩১৫ ঘটিকায় তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানাধীন চরসাতবাড়িয়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। ওৎ পেতে থাকার এক পর্যায়ে  বিজিবি’র আভিযানিক দল হতে কিছুটা দূরে পদ্মা নদীর পাড়ে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত বস্তাটি তল্লাশী করে ৩৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মহিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ০০৫০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর নামক এলাকায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে খেজুর বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী মাথায় একটি বস্তা নিয়ে খেজুর বাগানের দিকে আসতে দেখে তৎক্ষনাত তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা একটি বস্তা ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত বস্তাটি খুললে তার মধ্য হতে ৪০ বোতল মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।