বুধবার, মে ০৬, ২০২৬

গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গোমস্তাপুর প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ১০:২১ অপরাহ্ন
গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত ছাত্র -ছাত্রীদের বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


রবিবার (১২ এপ্রিল) সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক কাওসার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান। বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, জামায়াত নেতা ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈয়ব আলী, স্কুলের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ফৌজিয়া জামান সহ অন্যরা। অন্যদিকে রহনপুর পৌর এলাকার উৎসব   কমিউনিটি সেন্টারে রহনপুর জ্ঞানচক্র একাডেমির একই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নায়েমা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, চিকিৎসক মাহবুব হাসান, প্রতিষ্ঠানের পরিচালক ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিব, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাইনুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক সারওয়ার জাহান সুমনসহ অন্যরা। এছাড়া বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় ও তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।