বুধবার, মে ০৬, ২০২৬

নাটোরে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ১০:২২ অপরাহ্ন
নাটোরে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলের বিশাল বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল এগারো দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়।


মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরাই মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায়  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের  আমীর ড.মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের 


সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন ও ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদ হাসান সহ ১১ দলের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার এক গৌরবময় অধ্যায়। ছাত্র জনতার রক্তে ও জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।


কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরই সেই গণরায় বাস্তবায়নে বিভিন্ন তালবাহানা শুরু করে। 


তারা আরো বলেন, একটি পক্ষ জুলাই গণভোটের রায় ও নির্বাচন পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।  প্রয়োজনে আবারও বুকের তাজা রক্ত ঢেলে দেবো তবুও এই দেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র হতে দেবনা। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় সরকারের পতন আন্দোলন শুরু করার হুমকি দেন।