বুধবার, মে ০৬, ২০২৬

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ১২ এপ্রিল ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ এপ্রিল ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে রোববার (১২ এপ্রিল) নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।


রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন, রাজশাহী শাখার নেতৃবৃন্দ, রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কলাবাগান বড় জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ,


রাজশাহী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সপুরা ছয়ঘাটি শাহী জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ বেতার শিল্প সংস্থা, সুজানগর মহল্লা কমিটি, ব্রাইট লাইফ ভলান্টিয়ারর্স, রাজশাহী সেলুন সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।