সাপাহারে পূবালী ব্যাংকের ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এবং ডিজিটাল ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বেলা ১২টায় সাপাহার নিউ মার্কেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাপাহার ক্রীড়া একাডেমীর চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়লান আবেদীন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোতাহার হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানা,সদস্য সচিব হাসান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানান যে, ১২ ও ১৩ এপ্রিল দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে সাপাহার উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। এখন থেকে গ্রাহকরা পকেটে নগদ টাকা না রেখেও কিউআর কোড বা কার্ডের মাধ্যমে তাদের দৈনন্দিন কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করতে পারবেন।