পত্নীতলায় ভারতীয় মাদকদ্রব্যসহ দম্পতি আটক
নওগাঁর পত্নীতলা থানার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় তৈরি মাদকদ্রব্য ESKUF উদ্ধার করা হয়েছে। এসময় উক্ত মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে থানা পুলিশ।
পত্নীতলা থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলা সদর নজিপুর পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ড ঈদগাহ্পাড়াস্থ ধৃত আসামীদ্বয় মোঃ নূরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগম (৫০) এর হেফাজত হতে ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মাদকদ্রব্য ESKUF উদ্ধার মূলে জব্দ করা হয়।
সূত্র আরও জানান, ‘জব্দকৃত নেশাজাতীয় প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। যার মূল্য ৪৫ হাজার টাকা।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আটক দম্পতির বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।’
ওসি নিয়ামুল আরও বলেন, রোববার (১২ এপ্রিল) বিকালে আসামীদ্বয়কে থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক নওগাঁ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।