বুধবার, মে ০৬, ২০২৬

নিয়ামতপুরে সড়ক দুঘটনায় এক নারী নিহত

নিয়ামতপুর প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
নিয়ামতপুরে সড়ক দুঘটনায় এক নারী নিহত

নওগাঁর নিয়ামতপুরে ব্যাটারি চালিত ভ্যানের ব্রেক ছিড়ে গিয়ে  একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সহ আর ও ২ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। 


রোববার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে নিয়ামতপুর-ঘুঘু ডাঙ্গা সড়কের মাদ্রাসার ব্রীজের নিকটে  দুর্ঘটনাটি ঘটে।


জানা যায়, সকালে মহাদেবপুর থেকে ভ্যান নিয়ে নিয়ামতপুরে উপজেলার ঘুঘুডাঙ্গা সড়কের মাদ্রাসার ব্রিজের নিকটে আসলে ভ্যানের চাকার ব্রেক খুলে ভ্যান উল্টে যায়। তবে ঘটনা স্থলেই জুলেখা বিবি (৫৫) মৃত্য বরণ করেন। নিহত ব্যক্তি হলেন মহাতাব শাহের স্ত্রী।আহত হয়েছেন ভ্যান চালক মহাতাব শাহ (৬০) পিতা মৃত ফইমুদ্দিন শাহ ও শিশু সৌরভ (৭) পিতা মিলন গুরুতর আহত অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় । আহতরা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলঝুড়ি গ্রামের বাসিন্দা।