নাচোলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিনি কনফারেন্সরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার সার্বিক তথ্য তুলে ধরেন, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মো. মিজানুর রহমান।
পরে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি নাচোল উপজেলার সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও মিডিয়াকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।