শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:১২ অপরাহ্ন
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর ঘোরামারায় পিনাকল স্টাডি হোমে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


পরিবর্তন, ঈষবধহ এবং ইডএঊউ-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে তাদের ভাবনা রচনা ও চিত্রাঙ্কনের মাধ্যমে উপস্থাপন করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবর্তনের পরিচালক রাসেদ রিপন, ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায় এবং পিনাকল স্টাডি হোমের পরিচালক সাহানাজ পারভিন লাকী।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৫ম শ্রেণির ছাত্র দিপ্ত চৌধুরী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৫ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার রিদিকা।


আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।