গণধ্বনি প্রতিদিন পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ
রাজশাহীর পাঠকপ্রিয় দৈনিক গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে। এই পত্রিকার পাতায় রাজশাহী অঞ্চলের গণমানুষের কথা উঠে আসে। তাই সর্বমহলে পত্রিকাটি পাঠকনন্দিত হয়েছে। পত্রিকাটির শ্লোগান- ‘সত্যের সন্ধানে আমরা’ থেকেই বোঝা যায় এটি মানুষের সত্য কথাটা বলতে চায়। সত্য সন্ধানের এই ধারা চিরদিন অব্যাহত থাকুক। গণধ্বনি প্রতিদিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি, ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা এমন মন্তব্য করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর রাজপাড়া এলাকার বহরমপুরে হাশেম প্লাজা ভবনের পঞ্চম তলায় পত্রিকার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটরস ফোরামের নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সহসভাপতি এবং আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক এবং রাজশাহীর সংবাদ এর সম্পাদক আহসান হাবিব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম,নির্বাহী সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান,পত্রিকাটির প্রধান প্রতিবেদক সাংবাদিক মঈন উদ্দিন, সাংবাদিক মাইনুল হাসান জনি, আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর, স্টাফ রিপোর্টার আল আমিন,সময়ের কথা ২৪ ডটকম ফরিদপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, চিফ ফটো সাংবাদিক কাবিল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।