শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন
সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

নওগাঁর সাপাহারে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। 


সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো কেরোসিন তেল ছিটিয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।


মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা সদরের মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়। মৎস্য অফিসের প্রতিনিধি ওসমান গনি বাজারে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান এবং সেখান থেকে আনুমানিক ৫-৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন। এ সময় সংশ্লিষ্ট মাছ বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের নিষিদ্ধ মাছ বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।


পরবর্তীতে জব্দকৃত মাছগুলো স্থানীয় নিউ মার্কেটের পেছনে নিয়ে জনসম্মুখে কেরোসিন তেল ছিটিয়ে গর্তে পুঁতে বিনষ্ট করা হয়।


অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন মাছ বাজার মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক খাইরুল বাসারসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।


জনস্বার্থে ও দেশীয় মাছের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য অফিস সূত্রে জানানো হয়েছে।