শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

পত্নীতলায় দুই লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন
পত্নীতলায় দুই লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক

নওগাঁর পত্নীতলায় ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ঊঝকটঋ ও মাদক বহনকারী ইজিবাইক জব্দসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 


পত্নীতলা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে বেলা ১০টার দিকে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে ধৃত আসামী মোঃ ফিরোজ কামাল (৩০) পিতা-মোঃ মোজাফফর রহমান, সাং- কল্যাণপুর, থানা-সাপাহার, জেলা- নওগাঁ এর হেফাজত হতে ৭০ (সত্তর) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ঊঝকটঋ সিরাপ উদ্ধার মূলে জব্দ করা হয়। যার প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা। মোট মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা। উক্ত মাদক বহনকারী ইজিবাইক জব্দ করা হয়েছে। 


উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ‘প্রাথমিকভাবে জানা যায় যে, আসামি একজন মাদকের ডিলার এবং বড় ব্যবসায়ী। সে জানায় ভারত থেকে সে মাদকদ্রব্য নওগাঁ এনে থাকে। আজকের উদ্ধার করা মাদকদ্রব্য কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের সীমান্ত থাকে নিয়ে এসেছে। উক্ত মাদক ব্যবসায়িক বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে সোমবার বিকালে আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।’