চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন ৫০ শিশু ভর্তি
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫০ শিশু ভর্তি হয়েছে এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ
সোমবার (১৩ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ, জেলায় জানুয়ারি থেকে হামের প্রাদুর্ভাব দেখা দেয় উপসর্গ নিয়ে হাসাপাতালে রোগী ভর্তি শুরু হয় তবে এর আগে একদিনে ৫০ শিশু ভর্তি হয়নি আগের সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক শিশু হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে তবে ওই সময়ের মধ্যে ৩১ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার জেলা হাসপাতালে হামের আইসোলেশন কর্ণারে মোট ৭৩ শিশু চিকিৎসা নিচ্ছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬২৭ শিশু
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান বলেন, হাসপাতালের হাম আইসোলেশন কর্ণারে শিশুদের চিকিৎসা দেয়া হয়েছে রোগী বেড়ে যাওয়ায় এরইমধ্যে শিশুর ওয়ার্ডে একজন চিকিৎসক বাড়ানো হয়েছে এরপরও রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।