মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সাঁথিয়ায় আকাফের উদ্যোগে আদর্শ নারী ও গুণীজন সম্মাননা প্রদান

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
সাঁথিয়ায় আকাফের উদ্যোগে আদর্শ নারী  ও গুণীজন সম্মাননা প্রদান

পাবনার সাঁথিয়ায় আলহাজ¦ খোদেজা আমিন পাঠাগার ও ফাউন্ডেশন(আকাফ)এর উদ্যোগে বই পাঠ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার(১৩এপ্রিল)সিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রকৌশলী, লেখক ও সমাজসেবক জি এম এম কামাল পাশার সভাপতিত্বে এবং অধ্যক্ষ ও সাংবাদিক আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাঃ আলমগীর কবির,অ্যাডভোকেট আব্দুল মমিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন,আলহাজ¦ খোদেজা আমিন পাঠাগারের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম,সহকারী অধ্যাপক ও সাংবাদিক জালাল উদ্দিন,সাংবাদিক খালেকুজ্জামান পান্নু,শিক্ষক রফিকুল ইসলাম কাফি, আব্দুর রহমান,শামীম হোসেন,সুলতানা ইতি,শারমিন আক্তার,শামিমা নাসরিন শিমুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অ্যাডভোকেট সিমকি ইমাম খান,মিনা খাতুন,আজগার আলী ও আখি খাতুন রথিসহ চারজনকে গুণীজন সম্মাননা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পাঠাগার পরিদর্শন করেন।