মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তার একেএম সিকান্দারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ১৪ এপ্রিল ২০২৬ ১২:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৪ এপ্রিল ২০২৬ ১২:২২ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তার একেএম সিকান্দারের ইন্তেকাল

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সুনাইকান্দি গ্রামে বার্ধক্যজনিত কারণে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা একেএম সিকান্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি পবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবীর স্বপনের পিতা। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর সুনাইকান্দি গ্রামে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। 

একেএম সিকান্দার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে পাকিস্তানে আটক হন। পরবর্তীতে ১৯৭২ সালে যুদ্ধবন্দি বিনিময়ের মাধ্যমে দেশে ফিরে পুনরায় বিমান বাহিনীতে যোগদান করেন। 

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।