পত্নীতলায় হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় ডায়মন্ড হজ গ্রুপের আয়োজনে পবিত্র হজ পালন উপলক্ষে দুই শতাধিক যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে একটি রেস্তোরাঁয় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।
হজ প্রশিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমান ও মুফতি মাহবুবুল আলম বলেন, প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীর হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।। আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।
এ সময় মুফতি গোলাম আযম আব্দুল্লাহ, সাবেক এমপি আলহাজ্ব হুমায়ন কবীর চৌধুরী, মাওলানা মাসউদ হোসাইন ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজীবৃন্দ উপস্থিত ছিলেন।