পোরশায় বাংলা নববর্ষ উদযাপন
নওগাঁর পোরশায় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ এর সূচনা করা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, লোকজ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, এলজিইডি কর্মকর্তা সুলতানুল ইমাম প্রমুখ।