মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:০১ অপরাহ্ন
গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন

নানা আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান বৈশাখী শোভাযাত্রা বের করে।


উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) শোভাযাত্রাটি বেলা ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়। পরে রহনপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 


শোভাযাত্রায় গরু গাড়ী সঙ্গে ঢাক-ঢোলের শব্দে বাঙালি পোশাকের সাজসজ্জায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা সংস্কৃতি প্রদর্শণ করা হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক- সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন। 


এছাড়া উপজেলা বিএনপির দুটি গ্রুপ পৃথকভাবে শোভাযাত্রা বের করে। অন্যদিকে উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ বেগম পান্তাভাত,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।