রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের বাংলা নববর্ষ উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর উদ্যোগে পান্তা-ইলিশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরীর অলোকার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়াল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডালিম হোসেন সান্ত। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক হাবিল উদ্দিন হাবিবএবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ উপভোগ করেন এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।


বক্তারা বাংলা নববর্ষেও তাৎপর্য তুলে ধওে বলেন, এ ধরনের আয়োজন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ললন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকারাখে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সবাই একে অপরের সাথে নববর্ষেও শুভেচ্ছা বিনিময় করেন।