মহিলা পরিষদের বর্ষবরণ
বাংলাদেশ মহিলা পরিষদ , রাজশাহী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ। সকাল ৭.৩০মিনিটে নগরীর আলুপট্টিতে দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়।
সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন বছরের আগমন ও সাংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে যা নতুন সম্প্রীতি বয়ে আনে এই দিন ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐতিহ্যের দিন যা পুরনো ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন আসা জাগায়।
প্রতিবছরের ন্যায় বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে নাচ গান করে দিনটি উদযাপন করে। এই কর্মসূচিতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু সহ অন্যান্য অনেক নেত্রী উপস্থিত ছিলেন।