গোমস্তাপুরে রঘুনাথ পূজা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্রী শ্রী রঘুনাথ পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী রাধানগর ইউনিয়নের বেগপুরে শ্রী শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দির এই পূজার আয়োজন করা হয়। এতে স্থানীয়রা ছাড়া পাশ্ববর্তী বিভিন্ন উপজেলার এই সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
পরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। এছাড়া সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি মনতোষ কুমার চক্রবর্তী পূজা মণ্ডপ পরিদর্শন করেন।