পত্নীতলায় তিন মাদকসেবির জেল-জরিমানা!
নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মাদক সেবনের অপরাধে বুধবার (১৫ এপ্রিল) বিকালে অভিযান পরিচালনা করে ২ জন অভিযুক্ত ব্যক্তিকে ৩ মাস করে, ১জনকে ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ‘অভিযুক্তদের সাজা পরোয়ানামূলে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল মিয়া জানান, ‘উক্ত অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ও তার টিম সহযোগিতা প্রদান করেন।
জুয়েল মিয়া আরও বলেন, ‘জনস্বার্থে মাদকবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।’